বৃত্তি প্রদান অনুষ্ঠান
গাজীপুর, ১৯শে আগস্ট ২০২১: ২৪জন মেধাবী শিক্ষার্থীকে লক্ষাধিক টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। আজ(বৃহস্পতিবার) সকালে গাজীপুর সদরের ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি 'রুহান স্কলারশিপ' শিরোনামে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নিরঞ্জন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরণ করেন। প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব লিয়াকত চৌধুরী এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। জার্মান প্রবাসী কচি-কাঁচা একাডেমির প্রাক্তন শিক্ষার্থী ইমাম হোসেন সোহাগ প্রবর্তিত রুহান স্কলারশিপ বাবদ এক লক্ষ টাকা(১,০০০,০০/-) [...]